বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

প্রতিবেদকের নাম / ১৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিস্থলে ঢল নামছে সর্বস্তরের মানুষের। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধিস্থলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে রঙের কাজ, প্যান্ডেল নির্মাণ ও পুরো ক্যাম্পাস সাজসজ্জার কাজ করা হয়েছে। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে ৭ দিনব্যাপী ভাসানীর মেলা চলছে। শেষমুহূর্তের মেলা জমে উঠেছে। তবে কদিন আগে থেকেই মওলানা ভাসানীর ভক্ত অনুসারী ও মুরিদানবৃন্দ সন্তোষে এসেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানীর সমাধিস্থলে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুস্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হবে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। লাইন-প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতনবিরোধী আন্দোলন—সারাজীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তার সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লংমার্চ।

১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে নামেন। ১৯১৭-১৮ সালে তিনি প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সাহায্যে ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনায় রেশমী রুমাল আন্দোলন করেন এবং ’১৯ সালে কারাবরণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন। আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন। ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দেন অতঃপর বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে সভাপতি হন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা করেন। ওই বছরের মার্চ মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধে আওয়ামী লীগ ত্যাগ এবং ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন।

ভাসানীর ভক্ত এবং স্থানীয়রা বলেন, মওলানা ভাসানী সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তিনি অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তার মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করার দাবি করছি। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থারও জোরালো করার দাবি করছি।

ভাসানীর পরিবারের সদস্যরা বলেন, মওলানা ভাসানীর সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান করছি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, মওলানা ভাসানীকে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুদিবসে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হোক।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবিএম শহিদুল ইসলাম বলেন, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর