বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

কেশবপুরে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ কেটে বিক্রি

স্টাফ রিপোর্টার,কেশবপুর / ২৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের দুটি মৃত গাছ সরকারি অনুমতি ছাড়াই কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক অভিভাবক।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের সময় বিদ্যালয়ের মাঠ ও মসজিদ প্রাঙ্গণে থাকা দুটি গাছ উপড়ে পড়ে মারা যায়। দীর্ঘদিন ধরে গাছ দুটি সেখানে পড়ে ছিল। গত রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্তের নির্দেশে লোকজন দিয়ে গাছ দুটি কাটানো হয় বলে অভিযোগ স্থানীয়দের। পরে কাটা গাছ বিদ্যালয় চত্বরের বাইরে নেওয়ার সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবাদের মুখে গাছ দুটি আবার বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়।স্থানীয়দের দাবি, গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিক্রির উদ্দেশ্যেই গাছগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ তাঁদের।সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন বলেন, গাছ দুটি দীর্ঘদিন ধরে ঝড়ে উপড়ে পড়ে মৃত অবস্থায় ছিল। সম্প্রতি গোপনে সেগুলো কেটে বিক্রির চেষ্টা করা হলে স্থানীয়রা প্রতিবাদ করেন।এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত স্বীকার করেন, গাছ কাটার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়নি। তবে তাঁর দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।বিদ্যালয়ের অ্যাডহক কমিটির আহŸায়ক মেহেরুন্নেসাও জানান, কমিটির সভায় গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছু জানাননি। অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যালয়ের অভিভাবক ইকবাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর