বাংলাদেশ || ১৫ মার্চ ২০২৬

মণিরামপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ

মণিরামপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

স্টাফ রিপোর্টার,মনিরামপুর

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় সুকদেব ব্যানার্জি (৫৫) নামে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বা এসিল্যান্ড অফিসের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ঢাকুরিয়া-চাপাকোনা পাকা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।পারিবারিক ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি সকাল ৯:৩০ ঘটিকার সময় সুকদেব ব্যানার্জি নিজ গ্রাম চাপাকোনা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল মণিরামপুর এসিল্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হন। তিনি যথাযথভাবে হেলমেট পরিহিত ছিলেন। পথিমধ্যে ঢাকুরিয়া-চাপাকোনা সড়কের নির্দিষ্ট স্থানে পৌঁছালে একটি দ্রæতগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রæত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুকদেব ব্যানার্জি চাপাকোনা গ্রামের মৃত বিষ্ণুপদ ব্যানার্জির ছেলে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।