খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর নিউমার্কেটের পাশে বায়তুন ন‚র শপিং কমপ্লেক্সে অগ্নিকাÐের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার (রাত ১১টা) দিকে কমপ্লেক্সটির নিচতলায় এ আগুনের স‚ত্রপাত হয়।খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক জানান, নিচতলার একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে একটি মোবাইলফোনের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি নিরাপত্তাকর্মীকে জানালে অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রæত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।










