বেনাপোল অফিস
যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মস‚চির আয়োজন করা হয়।অনুষ্ঠানে তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়।বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মিন্টু বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।" অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিচালনা পরিষদের সদস্য ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের প্রতিনিধি এ বি এম মাসুদুল আলম। প্রবাসে অবস্থান করেও তিনি পুরো আয়োজনের দিকনির্দেশনা ও সমন্বয় করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।










