বাংলাদেশ || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মহেশপুর সীমান্তে গত এক বছরে 

মানব চোরাচালানের সময় ভারতীয় নাগরিক সহ আটক ৩১০৬ জন 

মানব চোরাচালানের সময় ভারতীয় নাগরিক সহ আটক ৩১০৬ জন 

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ৩১ জানুয়ারি ২০২৬

মোঃহাসান আলী
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে মানব চোরাচালানের সময় গত এক বছরে ৩ হাজার ১ শত ৬ জন নারী-পুরুষকে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি। এর মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক রয়েছে। উপজেলাটি সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলার সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে ইছামতি নদী। বেশ কিছু এলাকায় ভারতীয় অংশে নেই কাটাতার। সুযোগ সন্ধানী কিছু অসাধু ব্যক্তি ও মানব চোরাকারবারীরা সীমান্তের কাটাতার বিহীন অংশে মানুষ পাচার সহ অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহারের করে। যার ফলে ৫৮-বিজিবি অভিযান চালিয়েছে গত ১ বছরে ৩ হাজার ১ শত ৬ জন নারী-পুরুষকে আটক করেছে। আটকের তালিকায় রয়েছে ভারতের নাগরিক ১৮ জন। আটককৃতদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক হয়েছে ১ হাজার ৭ শত ৩২ জন। এর মধ্যে নারী ৭৫৬,পুরুষ ৫৮৬ আর শিশু ৩৯০। বেশি আটক হয়েছে মে ৬০১ জন। ভারত থেকে বাংলাদেশে আসার পথে আটক ১ হাজার ৩ শত ৭৪ জন। এর মধ্যে নারী ৪৯৯,পুরুষ ৫২৮ আর শিশু ৩৪৭ জন। এসময় মে মাসে আটক হয়েছে বেশি ৪৮১ জন। এ সংক্রান্ত বিষয়ে মহেশপুর থানায় ৮২৫ টি মামলা হয়েছে। যার মধ্যে একাধিক মানবপাচার মামলা রয়েছে। অবৈধ পারাপারের সাথে সহযোগিতাকারী দালাল হিসেবে ৩৯ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে ৫৮-বিজিবির অধিনায়ক মোঃ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন ৫৮-বিজিবি সীমান্ত সুরক্ষায় সর্তক অবস্থানে এবং পাশাপাশি নির্বাচন সংক্রান্ত যৌথ বাহিনীর সাথে অভিযান চলমান আছে।